২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলের অনুশীলন ২ জুন থেকে শুরু হবে

আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য ২ জুন থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ রোববার বিডিনিউজকে জানান, ২২ মে (সোমবার) থেকে ক্রিকেট দলের অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে ২ জুন করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

প্রাথমিক অনুশীলন ক্যাম্পের জন্য ১৯ জন ক্রিকেটারকে ডাকা হবে জানান ফারুক।

এ বছর জুলাই - আগস্টে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তাছাড়া জিম্বাবুয়ে বিরুদ্ধে সিরিজের আগে অথবা পরে সুবিধাজনক সময়ে কেনিয়াতেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহন করবে বাংলাদেশ।