১৫ জুলাই থেকে মাঠে গড়াবে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১৫ জুলাই থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে যুবক ফোন জাতীয় ফুটবল প্রতিযোগিতা।
টুর্নামেন্টে খেলতে আগ্রহী জেলা ফুটবল সংস্থা, বিভিন্ন সার্ভিস দল এবং বিশ্ববিদ্যালয়কে ৩১ মে’র মধ্যে তাদের অংশগ্রহন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া টুর্নামেন্টের আঞ্চলিক এবং চুড়ান্ত পর্বের খেলা আয়োজনে ইচ্ছুক ভেন্যুগুলোর কাছ থেকেও সম্মতিপত্র আহ্বান করা হয়েছে।
