২০০৬ বিশ্বকাপের জন্য এঙ্গোলা দলে ফিজিওলজিস্ট
২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী আফ্রিকান দল এঙ্গোলা একজন ফিজিওলজিস্ট নিয়োগ দিয়েছে।
বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে নামা এঙ্গোলার ফুটবলারদের মানসিক প্রস্তুতি নিয়ে কাজ করবেন ফিজিও লরিন্দো ভিইরা।
বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে অংশ নেওয়ার জন্য এঙ্গোলা দল ২০ মে জার্মানির উত্তরপূর্বাঞ্চলের শহর সেলেতে এসে পৌঁছাবে।
এঙ্গোলা ১১ জুন জার্মানির কোলনে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে, ১৬ জুন হানোভারে মেক্সিকোর বিরুদ্ধে ও লিপজিগে ২১ জুন ইরানের বিরুদ্ধে মাঠে নামবে।
