২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ অলিম্পিক আয়োজনে চীনা প্রস্তুতিতে সন্তুষ্ঠ আইওসি

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) শুক্রবার জানিয়েছেন, ২০০৮ সালে ২৯ তম অলিম্পিক গেমস সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বেইজিং উল্লেখ্যযোগ্য অগ্রগতি সাধন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 10:01 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

২০০১ সালে ২৯ তম অলিম্পিক গেমস আয়োজনের লক্ষ্যে চীনের রাজধানী বেইজিং মনোনীত হওয়ার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)’র চেয়ারম্যান হেইন ভারব্রুজেনের নেতৃত্বে সমন্বয় কমিশনের সদস্যরা ষষ্ঠবার চীন সফরকালে এ মতামত ব্যক্ত করেন।

তিন দিনের চীন সফরকালে সমন্বয় কমিশনের সদস্যরা অলিম্পিয়াড আয়োজক কমিটির সদস্যদের সাথে গেমসের সার্বিক আয়োজনের সর্বশেষ অবস্থা নিয়ে মত বিনিময়ের পাশাপাশি বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। শুক্রবার বিডিনিউজের কাছে আইওসি’র প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়।

সমন্বয় কমিশনের চেয়ারম্যান ভারব্রুজেন বলেন, “বিওসিওজি’র কাজের অগ্রগতী দেখে আমরা সন্তুষ্ঠ। অলিম্পিক ভেন্যুগুলো বর্হিভাগ প্রদর্শনীর ন্যায় সুন্দর ও সুবিন্যস্ত। চীনা আয়োজক কমিটি সুষ্ঠভাবে গেমস আয়োজনের জন্য তাদের সার্বিক প্রস্তুতি এগিয়ে চলেছে বলেও নিশ্চিত করেছে।”

বেইজিং গেমস আয়োজনের ক্ষেত্রে প্রধান অগ্রগতিগুলোর মধ্যে রয়েছে -বেইজিং জাতীয় স্টেডিয়ামসহ বিভিন্ন ভেন্যুর অবকাঠামো নির্মাণ, পরিবেশগত উন্নয়ন, আয়োজক কমিটি (বিওসিওজি)’র আইএসও--১৪০০ সার্টিফিকেট লাভ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ২০ টি অলিম্পিক মডেল স্কুল প্রতিষ্ঠা, মিডিয়া সার্বিসের উন্নতিসাধন।

সভায় ক্রীড়াবিদ, জাতীয় অলিম্পিক কমিটি, দর্শক, আন্তর্জাতিক ফেডারেশন, মিডিয়া ও স্পন্সরদের সুযোগ--সুবিধা দেওয়ার বিষয়ে বিওসিওজি নিজেদের পরিকল্পনা তুলে ধরে।

এ বছরের শেষ দিকে গেমস আয়োজক কমিটি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে সর্বশেষ অগ্রগাতি নিয়ে ব্রিফিং করবে।