২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান প্রাথমিক স্কোয়াডে শোয়েব আখতার

হাঁটুর ইনজুরিতে আক্রান্ত পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার এ বছর ইংল্যান্ড সফরের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

শোয়েব ছাড়াও আবারও দলে ফিরেছেন আরেক ফাস্টবোলার মোহাম্মদ সামি। হাঁটুর ইনজুরির কারণে গত ফেব্রায়ারি থেকেই মাঠের বাইরে পিন্ডি এক্সপ্রেস শোয়েব (৩০)। অস্ট্রেলিয়ায় তার হাঁটুর চিকিৎসা হলেও নতুন উপসর্গ হিসেবে দেখা দিয়েছে পিঠের ফ্রাকচার। অন্যদিকে ভারতের বিরুদ্ধে হোম সিরিজ থেকে দলের সাথে নেই সামি।

পাকিস্তানি নির্বাচকরা দলে সুযোগ দিয়েছেন নবাগত উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারকে। এছাড়া দলে ফিরেছেন ওপেনার তৌফিক ওমর। ওমর ২০০৫ সালে কলকাতায় ভারতের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

পাকিস্তান স্কোয়াড: ইনজামাম উল হক, সালমান বাট, ইমরান ফারহাত, তৌফিক ওমর, শোয়েব মালিক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, ফয়সাল ইকবাল, শহিদ আফ্রিদি, বাজিদ খান, আসিম কামাল, কামরান আকমল, আব্দুল রাজ্জাক, শোয়েব আখতার, দানিশ কানেরিয়া, রানা নভেদ উল হাসান, মোহাম্মদ আসিফ, রাও ইফতেখার, মোহাম্মদ সামি, ওমর গুল, জুলকারনাইন হায়দার।