২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে এশিয়ান শ্যূটিং কনফেডারেশন সভাপতির সাক্ষাৎ

সফররত এশিয়ান শ্যূটিং কনফেডারেশনের (এএসসি) সভাপতি শেখ সালমান আল সাবাহ বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বাংলাদেশ শ্যূটিং ফেডারেশনের সভাপতি আব্দুল মুয়ীদ চৌধুরী, যুব ও ক্রীড়া সচিব ড. এ কে মাহবুবুল আলম এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ গেমস এবং কমনওয়েলথ গেমসে বাংলাদেশ শ্যূটিং দলের সাফল্যের কথা উল্লেখ করেন এবং শ্যূটারদের অবকাঠামোগত উন্নয়ন এবং উন্নত প্রশিক্ষণের ওপর জোর দেন।

এ সময় এএসসি সভাপতি শেখ সালমান বাংলাদেশের শ্যূটিংয়ের উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।