২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে খুলনা জেলা স্কুল বিভাগীয় চ্যাম্পিয়ন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগার্স অনুর্ধ্ব - ১৫ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা স্কুল। নিজেদের মাঠে খুলনা জেলা স্কুল বুধবার ১০০ রানে যশোরের সম্মিলনী ইন্সটিটিউটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

প্রথম ব্যাট করে খুলনা জেলা স্কুল ৫০ ওভারে সাত উইকেটে ২২২ রানের সম্মানজনক স্কোর গড়ে। দলের পক্ষে রোকনুজ্জামান সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া ওপেনার জয়ন্ত দাশ ৪৭ এবং তানজিউল আহসান ৩২ রান করেন।

রাজীব মজুমদার এবং রিয়াদ হোসেন দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে সম্মিলনী ইন্সটিটিউট মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায়। জাহিদ হোসেন ২৫ এবং পল্লব ভদ্র ২১ রান করেন। বিজয়ী দলের মেহেদী হাসান চার রান খরচায় তিন উইকেট তুলে নেন। রোকনুজ্জামান ও সুমন নেন দু’টি করে উইকেট।