কেনিয়া সফরের উপযুক্ত সময়ের খোঁজে বাংলাদেশ
কেনিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সুবিধাজনক সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম বিডিনিউজকে জানিয়েছেন, কেনিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে।
মাহবুব আনাম আরও জানান, কেনিয়ার কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এখন সফরসূচী চুড়ান্ত করা হচ্ছে।
তবে জুলাই - আগস্টে জিম্বাবুয়ে সফরের আগে - পরে সুবিধাজনক সময়ে কেনিয়া সফরে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন আনাম।
চলতি বছরের মার্চে দেশের মাটিতে বাংলাদেশ চার ম্যাচের ওয়ানডে সিরিজে কেনিয়াকে হোয়াইটওয়াশ করে।
