২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু হয়েছে

ওয়েষ্ট ইন্ডিজে ২০০৭ ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ক্যারিবিয় অঞ্চলে স্থাপিত বিক্রয় কেন্দ্রসমূহ এবং অনলাইনে একসাথে চলছে টিকিট বিক্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 05:21 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

টিকিটের জন্য প্রথম আবেদনপত্রটি জমা পড়েছে জ্যামাইকার কিংসটন অফিসে। আর প্রথম অবেদনকারীর নাম উইন্সটন জোন্স। স্থানীয় একটি দৈনিকের সাথে আলাপকালে উচ্ছ্বসিত জোন্স জানান, ক্যারিবিয়ানে বিশেষ করে জ্যামাইকাতে বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখাটা তার ছোটবেলার স্বপ্ন। যেহেতু ক্যারিবিয়ান অঞ্চলে ক্রিকেটপাগল দর্শকের অভাব নেই, তার ওপর আবার সারা বিশ্বের দর্শক তো রয়েছেই, তাই একটু আগেভাগেই নিজের টিকিট সংগ্রহ করে রাখতে চান জোন্স।

তবে অনলাইনে টিকিট বিক্রি আশানুরূপ হচ্ছে না। টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান নির্বাহী ক্রিস ডাহরিং আবশ্য টিকিট বিক্রির প্রাথমিক অবস্থায় বেশ খুশি। জ্যামাইকা অবজারভারের সাথে আলাপকালে ডাহরিং জানান, বিশ্বকাপ আয়োজন থেকে শুরু করে টিকিট বিক্রি দীর্ঘ নয় বছরের পরিকল্পনার ফসল। শুধু এই অঞ্চলেই নয় পুরো বিশ্বজুড়ে টিকিট বিক্রি করাটা নিঃসন্দেহে আনন্দের।

২০০৭ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য মোট আট লাখ টিকিট বিক্রি করা হবে। টিকিটের মূল্যের ক্ষেত্রে যেমন বৈচিত্র রয়েছে তেমনি রয়েছে বিভিন্ন রকমের প্যাকেজ। এরমধ্যে উদ্বোধনী ম্যাচ, উদ্বোধনী অনুষ্ঠান এবং বর্বাডোজে ফাইনাল ম্যাচের টিকিটের চাহিদা বেশি হবে বলে মনে করছেন আয়োজকরা।

অনলাইনে www.cricketworldcup.com  ওয়েবসাইটে টিকিটের জন্য আবেদন করা যাবে।