বিশ্বকাপ ফুটবলের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা
জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জনকারী আমেরিকা দলের ম্যানেজার ব্র“স এরেনা ২৩-সদস্যের দল ঘোষণা করেছেন।
ঘরোয়া লিগ এবং ইউরোপীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছেন এরিনা। এরিনার দিকনির্দেশনায় আমেরিকা পঞ্চমবারের মত বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং ফিফা র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উটে এসেছে।
আমেরিকা দল:
গোলরক্ষক: ক্যাসি কিলার, টিম হাওয়ার্ড, মার্কাস হানিম্যান।
রক্ষণভাগ: কার্লোস বোকানিগ্রা, স্টিভ চিরানডোলো, জিমি কনরাড, করি গিবস, ফ্রাঙ্কি হেডুক, এডি লুইস, ওগুচি ওনেউই, এডি পোপ।
মাঝমাঠ: ডামার্কাস বিসলে, ববি কনভে, ক্লিন্ট ডেম্পসে, ল্যানডন ডনোভ্যান, পাবলো ম্যাসট্রোইনি, জন ওব্রায়েন, বেন ওলসেন, ক্লাউডিও রোনা।
আক্রমণ ভাগ: এডি জনসন, ব্রায়েন ম্যাকব্রাইড, ব্রায়েন চিং, জস উল্ফ।
