২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটিয়াস ও কিউইদের মধ্যেদের দ্বিতীয় টেস্ট ড্র

অ্যাশওয়েল প্রিন্সের অপরাজিত সেঞ্চুরির উপর ভর করে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট সফরকারী নিউজিল্যান্ডের সাথে ড্র করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 12:32 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

কিউই ফাস্ট বোলার জেমস ফ্রাঙ্কলিনের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে টেস্ট ক্রিকেটে চতুর্থবারের মত সেঞ্চুরি তুলে নেন প্রিন্স।

তবে ১০৮ রান করার পর এই ন্যাটা ব্যাটসম্যান দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫১২ রান সংগ্রহ করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর ১২১/৩ স্কোর থাকা অবস্থায় আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ শেষ হয়ে যায়। কিউই ব্যাটসম্যান স্টাইরাস ৫৪ রান করে অপরাজিত থাকেন।

কিউই ফাস্ট বোলার ফ্রাঙ্কলিন ও পাটিল ৩ টি করে উইকেট তুলে নেন।