২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রোর সেমিতে তিন স্কুল

স্ট্যান্ডার্ড চার্টার্ড অনুর্ধ্ব- ১৫ ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা মেট্রো অঞ্চলের সেমিফাইনালে উঠেছে বিকেএসপি, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং সৌরভ স্মৃতি উচ্চ বিদ্যালয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

রোববার সিটি ক্লাব মাঠে বিকেএসপি (৩১৬/৮) ১৩৭ রানের বড় ব্যবধানে রেসিডেন্সিয়াল মডেল বিদ্যালয়কে (১৭৯/১০), ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় (২৯০/৭) ৭৬ রানে করাইল নুরুল হক উচ্চ বিদ্যালয়কে (২১৪/১০) এবং ধানমন্ডি ক্লাব মাঠে সৌরভ স্মৃতি উচ্চ বিদ্যালয় (১৭০/১০) এক রানে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়কে (১৬৯/১০) পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।