২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে ওয়েস্ট ইন্ডিজকে সহযোগিতা করবে ইংল্যান্ড

২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট নিরাপদে আয়োজনের জন্য ক্যারিবীয় আয়োজকদের সহযোগিতা করতে রাজি হয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র এই তথ্য জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 12:20 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ইউনাইটেড কিংডম--ক্যারিবীয় ফোরামের সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী স্ট্র জানান, ওয়েস্ট ইন্ডিজে প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের জন্য ইংল্যান্ড নিরাপত্তা পরিকল্পনাসহ সকল বিষয়ে ক্যারিবীয়দের সহযোগিতা করবে।

বিশ্বকাপ টুর্নামেন্ট পর্যন্ত ক্যারিবীয় সম্প্রদায়গুলোর মধ্যে অভিন্ন ভিসার বিষয়ে একমত প্রকাশ করেছে ইংল্যান্ড।

বার্বাডোস, জ্যামাইকা, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস ও নেভিস, এন্টিগুয়া ও বার্বুডা, গ্রিনাডা, সেন্ট ভিনসেন্ট ও গ্রিনাডাইন্স, ত্রিনিদাদ ও টোবাগো এবং গায়ানাতে ২০০৭ সালের আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে -- বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, হল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, বার্মুডা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, কেনিয়া ও কানাডা।

আয়োজকরা আশা করছেন, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১ লাখের বেশি দর্শকের সমাগম হবে ক্যাবিবীয় দ্বীপপুঞ্জে।