২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলে ওয়েন রুনির খেলা অনিশ্চিত

ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার ওয়েন রুনি জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 11:10 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এফএ কাপ টুর্নামেন্টে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মধ্যেকার ম্যাচে ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ম্যান ইউ’এর এই প্রতিভাবান স্ট্রাইকার।

ওয়েন রুনি জানান, ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

এদিকে ঠিক ছয় সপ্তাহ পর ১০ জুন ইংল্যান্ড দল ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২০০৪ সালের ইউরো কাপ টুর্নামেন্টে একই পায়ে ইনজুরিতে পড়েন ওয়েন রুনি।

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে ইংল্যান্ডের যে কয়জন ফুটবলারকে প্লে--মেকার বলা হচ্ছে রুনি তাদের মধ্যে অন্যতম। তার ইনজুরি ইংল্যান্ডের ম্যানেজার সভেন গোরান এরিকসনের ভাবনা আরও বাড়িয়ে দিবে।