২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ৩য় একদিনের ম্যাচে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার ৩-০ ব্যবধানে সিরিজ জয়

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শুক্রবার অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 04:37 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এ জয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়নরা ৩--০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নিল।

টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪২ দশমিক ৩ ওভার খেলে সবক’টি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে।

জবাবে অস্ট্রেলিয়া মাত্র ২২ দশমিক ৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত সিরিজের প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া চার উইকেটে বাংলাদেশকে পরাজিত করে। আর ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে ২৬ এপ্রিল বুধবার অনুষ্ঠিত সিরিজের  দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দল পরাজিত হয় ৬৭ রানে।