অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ওসমানী স্টেডিয়ামে শুক্রবার সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ব্যাটিং করছে।
এর আগে বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টি ওয়ান ডে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ২--০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে।
