এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবলের অনুশীলনে ২৮ ফুটবলার
এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপের জন্য প্রাথমিক অনুশীলনে ডাক পেয়েছেন ২৮ ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার অনুর্ধ্ব ১৭ ফুটবল দল ঘোষণা করে।
বিকেএসপিতে কোচ মাহবুব হোসেন রক্সির তত্ত্ববধানে ফুটবল দলের অনুশীলন শুরু হবে ৩০ এপ্রিল।
অনুশীলনে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন- মোহাম্মদ নেহাল, মাকসুদুর রহমান, তৌহিদুল আলম, পিন্টু কুমার দাশ, রাশেদ আলম, মোস্তাফিজুর রহমান সৈকত, মফিজুর রহমান জনি, রবিন হাসান, শেখ আলমগীর কবির, মেসবাহুল হক মানিক, মোহাম্মদ জীবন, মাহমুদুল হাসান, মোহাম্মদ বিপ্লব, শ্যামল আহমেদ, ইমন আহমেদ, শহিদুল আলম শহিদ, রাশেদ বিপ্লব, পরাগ মনি, মোহাম্মদ সাইফুদ্দিন, জুলফিকার হায়দার, রাশেদুল ইসলাম, শামসুজ্জামান সোহেল, শাহরিয়ার কবির, ইয়াসিন সরকার, মোহাম্মদ রাসেল, সাদ্দাম হোসেন, সাব্বির মাহমুদ এবং মোহাম্মদ রুবেল।
