স্কুল ফুটবলে কক্সবাজার ভেন্যুর চ্যাম্পিয়ন রামু খিজারি বিদ্যালয়
কক্সবাজারের রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার আল বায়ান ইন্সটিটিউটকে ২ -- ০ গোলে হারিয়ে চুড়ান্ত পর্বে নাম লেখায় রামু খিজারি বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন কক্সবাজারের পুলিশ সুপার গোলাম রসূল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল এবং টুর্নামেন্ট কমিটির যুগ্ম সম্পাদক আজফারুজ্জামান সোহরাব এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন পটুয়াখালী স্টেডিয়ামে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১ -- ০ গোলে বরগুনার বেতাগী উচ্চ বিদ্যালয়কে, ময়মনসিংহ স্টেডিয়ামে কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ৩ -- ০ গোলে শেরপুরের শ্রীবরদী এপি পাইলট ইন্সটিটিউটকে পরাজিত করে।
