২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবল টুর্নামেন্টের ফলাফল

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে বুধবার দেশের বিভিন্ন ভেন্যুতে পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

সিলেট ভেন্যুতে মৌলভীবাজারের আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ২ -- ০ গোলে সুনামগঞ্জের বুলাচান্দ উচ্চ বিদ্যালয়কে, পটুয়াখালী স্টেডিয়ামে বরগুনা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ২ -- ০ গোলে ভোলার তজুমদ্দিন চাঁদপুর সিনিয়র মাদ্রাসাকে, ঝালকাঠি কাটাখালী পাইলট উচ্চ বিদ্যালয় ১ -- ০ গোলে পটুয়াখালীর লেবুখালী হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়কে, ঠাকুরগাঁও স্টেডিয়ামে জয়পুরহাটের কাশীরা উচ্চ বিদ্যালয় ১ -- ০ গোলে দিনাজপুরের নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

এদিকে মেহেপুর স্টেডিয়ামে সাতক্ষীরার তারাইল উচ্চ বিদ্যালয় ৭ -- ০ গোলে যশোরের বাদশা ফয়সাল ইসলামিক ইন্সটিটিউটকে পরাজিত করলেও পাতানো ম্যাচের অভিযোগে দু’টি দলকেই টুর্নামেন্ট থেকে বহিস্কার করেছে ডিসিপ্লিনারি কমিটি।