২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে ব্লাটারের হুশিয়ারি

ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে সম্ভাব্য ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 10:44 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

তিনি জানান, ফিফা ম্যাচ গড়াপেটা বিরোধী কৌশল প্রবর্তন করেছে এবং বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের ম্যাচ গড়াপেটায় জড়িয়ে না পরার নির্দেশ দেন।

বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র প্রেসিডেন্ট ব্লাটার বলেন, ৯ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে ম্যাচ পরিচালনাকারী ২৩ জন রেফারির বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন।”

ফিফা বস বলেন, “বিশ্বকাপ টুর্নামেন্টে ম্যাচ পরিচালনাকারী রেফারিরা অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে বলেছে, তারা এবং তাদের পরিবার কখনই ম্যাচ গড়াপেটা বা এই ধরনের সমস্যায় জড়িয়ে পড়বেন না।”

তিনি আরও বলেন, “ বিশ্বের প্রায় ৩০০০ কোটি ফুটবলপ্রেমী বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের ৬৪ টি ম্যাচ দেখবে এবং আমরা নিশ্চিত, রেফারিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।”

ফিফা প্রধান ব্লাটার আত্মবিশ্বাসের সাথে জানান, ২০০২ সালে জাপান ও কোরিয়া বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে যে সকল সমস্যা দেখা দিয়েছে তা এবারের বিশ্বকাপে হবে না।

বিশ্বকাপ ফুটবলে রেফারিদের কার্যক্রম পর্যালোচনা করার জন্য ফিফা সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বলে ব্লাটার জানান।

ব্লাটার জানান, জুয়া সমাজের একটি অংশ হলেও ফুটবলে এর স্থান নেই।