অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ থেকে আফতাব বাদ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ওসমানী স্টেডিয়ামে বুধবার স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ১--০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান আফতাব আহমেদ ও দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম।
