হাসপাতাল ছেড়েছেন ম্যান ইউ বস ম্যালকম গ্লাজার
ইংল্যান্ডের শীর্ষ ধনী ক্লাব ম্যাচেস্টার ইউনাইটেডের মালিক ম্যালকম গ্লাজার স্ট্রোক করার পর হাসপাতাল ছেড়ে ঘরে ফিরেছেন।
৭৮ বছর বয়স্ক গ্লাজার শারীরিকভাবে দুর্বল বোধ করছেন এবং ডান কাঁধ ও পায়ে প্রয়োজনীয় শক্তি পাচ্ছেন না।
গ্লাজারের পুত্র জোয়েল এক বিবৃতিতে বলেন, ‘চিকিৎসার মাধ্যমে তার পিতার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে বলে ডাক্তাররা আশা করছেন।’
দুই বছর ধরে আলোচনার পর ধনকুবের ম্যালকম গ্লাজার ২০০৫ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইড ক্লাবের দায়িত্ব গ্রহণ করেন। ক্লাবটির শতকরা ৭০ ভাগ শেয়ারের মালিকানা তার।
