মাদক বিরোধী নীতিমালা মানতে বাধ্য নয় ফিফা: সিএএস
ক্রীড়ার শীর্ষ সালিস আদালত জানিয়েছে, ফিফা বিশ্ব মাদক বিরোধী নীতিমালা পুরোপুরি মেনে চলতে অঙ্গীকারবদ্ধ নয় এবং বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদকে তা মেনে চলতে বাধ্য করার কোনও আইনগত ভিত্তিও নেই।
ক্রীড়া সালিসী আদালত (সিএএস) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব মাদক বিরোধী সংস্থা (ডব্লিউএডিএ)’র কোড অনুযায়ী প্রাথমিকভাবে প্রথমবার আইন অমান্য করলে খেলা থেকে দুই বছরের জন্য বরখাস্ত করার আহবান করা হয়েছে।
ডব্লিউএডিএ’র প্রধান ডিক পাউন্ড গত বছরের নভেম্বর মাসে জুরিখ ভিত্তিক ফিফা’র কার্যালয়ে মাদক বিরোধী আইন অমান্য করার শাস্তির বিষয়ে ক্রীড়া সালিস আদালতের মতামতের বিষয়টি অবহিত করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “ফিফা নীতিমালা ডব্লিউএডিএ’এর নীতিমালার সাথে পুরোপুরি এক ধরনের নয়।”
ক্রীড়া সালিসী আদালতের আইন অনুযায়ী এন্টি--ডোপিং টেস্ট ‘পজিটিভ’ হলে ফুটবলাররাসহ যে কোন খেলোয়াড়দের দু’বছরের জন্য বরখাস্ত করার আইন রয়েছে। কিন্তু ফিফা তা অমান্য করে আসছে।
গত মাসে ফিফা ঘোষণা দিয়েছে, বিশ্বকাপ ফুটবল চলাকালে অংশগ্রহণকারী প্রত্যেকটি (৩২ টি) দলের কমপক্ষে চারজন করে ফুটবলারের ধারাবাহিকভাবে মাদক পরীক্ষার মুখোমুখি হতে হবে।
