২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবল টুর্নামেন্টের ফলাফল

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক ফাইনালে উঠেছে কক্সবাজারের আল বয়ান ইন্সটিটিউট। স্থানীয় স্টেডিয়ামে সোমবার আল বয়ান ইন্সটিটিউট ৩ -- ০ গোলে রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়কে হারিয়ে আঞ্চলিক ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এছাড়া সোমবার ময়মনসিংহ স্টেডিয়ামে ইসলামীয়া সরকারি উচ্চ বিদ্যালয় ৬ -- ০ গোলে নেত্রকোনার রাজুর বাজার কলিজিয়েট স্কুলকে, ঠাকারগাঁও স্টেডিয়ামে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ৭ -- ০ গোলে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়কে, মেহেরপুর স্টেডিয়ামে মমিনপুর উচ্চ বিদ্যালয় ৫ -- ০ গোলে যশোরের বাদশা ফয়সাল ইসলামিক ইন্সটিটিউটকে, পটুয়াখালী স্টেডিয়ামে বরিশালের কাশিপুর উচ্চ বিদ্যালয় ৩ -- ২ গোলে বরগুনা কলিজিয়েট উচ্চ বিদ্যালয়কে, পটুয়াখালী লেবুখালি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় ২ -- ০ গোলে ভোলার তজুমদ্দিন চাঁদপুর সিনিয়র মাদ্রাসাকে, সিলেট স্টেডিয়ামে আল এমদাদ উচ্চ বিদ্যালয় ৬ -- ১ গোলে মৌলভীবাজার কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

সিলেট ভেন্যুর হবিগঞ্জের মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় -- সুনামগঞ্জের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, সিলেটের কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় -- মৌলভীবাজার আল আমজাদ উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচ দু’টি ১ -- ১ গোলে ড্র হয়।

একই ভেন্যুতে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করে সুনামগঞ্জের আলী বুলাচান্দ উচ্চ বিদ্যালয়।