অস্ট্রেলিয়া, বাংলাদেশ দল ঢাকা পৌঁছেছে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দু’টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ক্রিকেট দল সোমবার চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছেছে।
ফতুল্লা স্টেডিয়ামে ২৬ এবং ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দু’টি ম্যাচ।
চট্টগ্রামে ২৩ এপ্রিল প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া চার উইকেটে জয়লাভ করে।
মঙ্গলবার দু’দলই অনুশীলনের জন্য মাঠে নামবে।
