বর্ষসেরা পেশাদার ফুটবলার স্টিভেন জেরার্ড
লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড ২০০৬ সালের বর্ষসেরা পেশাদার ফুটবলার মনোনীত হয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ওয়েন রুনি নির্বাচিত হয়েছেন বছরের সেরা তরুণ ফুটবলার।
জেরার্ড ২০০১ সালে বর্ষসেরা তরুণ ফুটবলার পুরস্কারও পেয়েছিলেন। পদকটি তিনি এমন সময়ে পেলেন যখন তার নেতৃত্বে লিভারপুল এফএ কাপের সেমি ফাইনালে চেলসিকে ২--১ গোল ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে।
গত বছর এই পুরস্কার পেয়েছিলেন চেলসির অধিনায়ক জন টেরি। ২০০৩ ও ২০০৪ সালে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন আর্সেনালের স্ট্রাইকার থিওরি অরি।
সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেরার্ড বলেন, “এই সম্মান আমাকে দেওয়ার জন্য আমি অভিভূত। এফএ কাপের ফাইনালে ওঠা এবং এই বিশেষ পুরস্কার পাওয়া আমার জন্য চমকপদ।”
আর্সেনালের স্ট্রাইকার থিওরি অরি, ম্যানচেস্টার ইউনাইটেডর স্টাইকার ওয়েন রুনি, চেলসির জো কোল, ফ্রাঙ্ক ল্যামপার্ড ও জন টেরিকে পিছনে ফেলে ২০০৬ সালের বর্ষসেরা পুরস্কারের খেতাব ছিনিয়ে নেন স্টিভেন জেরার্ড।
২০ বছর বয়সি ম্যানচেস্টার ইউনাইট ক্লাবের ফরোয়ার্ড ওয়েন রুনি নির্বাচিত হয়েছেন বছরের সেরা তরুণ প্রতিভাবান ফুটবলার খেতাব।
চার্লটনের স্ট্রাইকার ড্যারেন বেন্ট, ম্যানচেস্টার ইউনাইটেডের স্টাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, টোটেনহ্যামের আর্নোর লেনন, আর্সেনালের মিড--ফিল্ডার সেস ফ্যাবরেগাস ও ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার এন্থন ফার্ডিনান্ডকে ফিছনে ফেলে ওয়েন রুনি এই খেতাব পেলেন।
