২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় জর্ডানের আল উইদাত ক্লাব

এএফসি কাপ ফুটবল টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলতে ২৪ সদস্যের জর্ডানের আল উইদাত ক্লাব রোববার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে। দলে ফুটবলার রয়েছেন ১৭ জন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল চারটায় ম্যাচটি শুরু হবে।

আম্মানে নিজেদের মাঠে গত ১৮ এপ্রিল আল উইদাত ক্লাব ৭ -- ০ গোলে মোহামেডানকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের কোয়ার্টাফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে।

গ্রুপ সি থেকে মোহামেডানকে কোয়ার্টারফাইনালে জায়গা করে নিতে হলে অতিথিদের বিরুদ্ধে আশ্চর্য্য কোন ঘটনা ঘটাতে হবে।

এদিকে টুর্নামেন্টে বাংলাদেশের আরেক দল ব্রাদার্স ইউনিয়ন লেবাননের আল আহেদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলতে রোববার সকালে ঢাকা ত্যাগ করেছে। ব্রাদার্স ইউনিয়ন গত ১৮ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আল আহেদের বিরুদ্ধে হোম ম্যাচে ৩ -- ১ গোলে পরাজিত হয়।

বৈরুত মিউনিসিপল স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ব্রাদার্স -- আল আহেদ ফিরতি ম্যাচ।