২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবল টুর্নামেন্টের ফলাফল

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে রোববার বড় জয় পেয়েছে সাতক্ষীরার পারুলীয়া উচ্চ বিদ্যালয়। মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পারুলীয়া উচ্চ বিদ্যালয় ৬ -- ০ গোলে হারিয়েছে চুয়াডাঙ্গার বিডি উচ্চ বিদ্যালয়কে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

একই ভেন্যুর অপর খেলায় যশোরের হাশিমপুর উচ্চ বিদ্যালয় ২ -- ১ গোলে হারায় মেহেরপুর বাউট সোলায়মানিয়া উচ্চ বিদ্যালয়কে।

এছাড়া একই দিন ঠাকুারগাঁও স্টেডিয়ামে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট ইন্সটিটিউট ৫ -- ০ গোলে দিনাজপুরের তেঘর উচ্চ বিদ্যালয়কে, ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয় ৪ -- ০ গোলে দিনাজপুরের বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয়কে, কক্সবাজার স্টেডিয়ামে রাম খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় ২ -- ০ গোলে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়কে হারায়।

পটুয়াখালী স্টেডিয়ামে ভোলা দক্ষিণ আলীনগর উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে গাছানী উচ্চ বিদ্যালয়।