স্কুল ফুটবলের ফলাফল
বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়দিন বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় গোলের ছড়াছড়ি যেমন ছিল তেমনি হ্যাটট্রিকও হয়েছে পাঁচটি।
দ্বিতীয় দিনের খেলার ফলাফল:
সিলেট স্টেডিয়ামে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় ৮ -- ০ গোলে বুলাচান্দ উচ্চ বিদ্যালয়কে, আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ৪ -- ১ গোলে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়কে, পটুয়াখালীতে বরগুনা কলিজিয়েট উচ্চ বিদ্যালয় ৫ -- ০ গোলে লেবুখালী হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়কে, কাটাখালী পাইলট উচ্চ বিদ্যালয় ৫ -- ০ গোলে কাশীপুর উচ্চ বিদ্যালয়কে, ময়মনসিংহ ভেন্যুতে আচমিতা জর্জ ইন্সটিটিউট ৮ -- ০ গোলে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে, (এই ভেন্যুর অপর খেলায় নজরুল একাডেমি এবং গৌড়দ্বার বিএল উচ্চ বিদ্যালয় মাঠে অনুপস্থিত ছিল), ঠাকুরগাঁও স্টেডিয়ামে কাশিববাজার উচ্চ বিদ্যালয় ১ -- ০ গোলে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
মেহেরপুর ভেন্যুর মোমিনপুর উচ্চ বিদ্যালয় এবং তারাইল উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি গোলশুন্য ড্র হয় এবং অপর খেলায় চুয়াডাঙ্গার পাইলট উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করে যশোরের বাদশা ফয়সাল ইসলামিক ইন্সটিটিউট।
কক্সবাজারে বান্দরবানের লামি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ওয়াক ওভার পায় রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়।
