২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের জন্য এডিডাসের বিশেষ বল

জার্মানির ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এডিডাস বার্লিনে অনুষ্ঠেয় ২০০৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ব্যবহার করার জন্য বিশেষ ফুটবল প্রস্তুত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 12:40 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ইংল্যান্ডের ফুটবল দলের অধিনায়ক ডেভিড বেকহ্যাম অতি শীঘ্রই চকচক সোনালী বংয়ের বলটি ফুটবল ভক্তদের সামনে উন্মোচন করবেন।

তবে মজার বিষয় হচ্ছে, এই প্রথমবারের মত বিভিন্ন রাউন্ডে ব্যবহৃত বল ও ফাইনালে ব্যবহৃত বলের রং ভিন্ন।

বিশ্বকাপ ফুটবলের প্রাথমিক ও পরবর্তী রাউন্ডগুলোতে সাদা ও কালো রং মিশ্রিত বল ব্যবহার করা হবে।

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য ফুটবল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এডিডাস বলগুলোর নাম দিয়েছে ‘টিমগিস্ট’ অর্থাৎ দলের গতি।

এডিডাস কর্তৃপক্ষ জানিয়েছে, লাফবড়া বিশ্ববিদ্যালয় ও শেনফিল্ডে এডিডাস ফুটবল ল্যাবরেটরীতে ব্যাপক পরীক্ষা করার পর তৈরি করা হয়েছে যার সাহায্যে ফুটবলাররা বলকে আরও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।