ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কান দলে থাকছেন না আতাপাত্তু
ইনজুরির কারণে শ্রীলঙ্কার অধিনায়ক মারভান আতাপাত্তু ইংল্যান্ড সফরে দলের সাথে থাকছেন না। ১০ সপ্তাহের তিন টেস্টের সিরিজে লঙ্কান দলকে নেতৃত্ব দিবেন মাহেলা জয়াবর্ধনে এবং সহ--অধিনায়কের ভূমিকা পালন করবেন কুমার সাঙ্গাকারা।
আতাপাত্তু বদলে দলে জায়গা পেয়েছেন নুহান মুবারক।
৩৫ বছর বয়স্ক আতাপাত্তু দীর্ঘ দিন ধরে পিঠের ব্যথায় ভোগার কারণে সময়ের আগেই অবসর গ্রহণ করতে বাধ্য হতে পারেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
লঙ্কান ফিজিও টমি সিমসেক বলেন, “স্ক্যানে আতাপাত্তু ইনজুরির কোনও উন্নতি দেখা যাচ্ছে না। আমরা তার অস্ত্রোপচার চিন্তা করছি।”
ইনজুরির কারণে আতাপাত্তু বাংলাদেশ সফরে আসতে পারেননি এবং দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচও খেলতে পারেননি তিনি।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যেকার প্রথম টেস্ট লর্ডসে ১১ মে শুরু হবে।
