২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ারশিপ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চেলসি

প্রিমিয়ারশিপ শিরোপা জয়ের জন্য চেলসির এখন প্রয়োজন মাত্র এক পয়েন্ট। সোমবার চেলসি ৩--০ গোলে এভারটনকে পরাজিত করার মাধ্যমে শিরোপা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 09:47 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ২--১ গোলে পরাজিত করেছে টোটেনহ্যামকে। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে দু’টি গোলই করেন ওয়েন রুনি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

চেলসির পক্ষে ফ্রাঙ্ক ল্যামপার্ড, দিদিয়ার দ্রেগবা এবং মাইকেল এসিয়েন গোল ৩ টি করেন। এই জয়ের ফলে ম্যান ইউ’এর কাছ থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল চেলসি। আর এক পয়েন্ট তুলতে পারলেই শিরোপা চেলসির ঘরে উঠবে।

এদিকে অন্য ম্যাচে চার্লটন ২--১ গোলে পোর্টসমাউথকে, নিউক্যাসটেল ৪--১ গোলে সানডারল্যান্ডকে পরাজিত করেছে। ওয়েন্ট ব্রোম ও বোল্টনের মধ্যেকার ম্যাচটি গোল শূণ্য ড্র হয়েছে।