এএফসি কাপ ফুটবল: আম্মানে মঙ্গলবার মোহামেডান - আল উইদাত ম্যাচ
জর্ডানের আম্মান স্টেডিয়ামে মঙ্গলবার স্থানীয় আল উইদাত ক্লাবের বিরুদ্ধে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের এএফসি কাপের অভিযান শুরু করবে।
সামর্থ্য অনুযায়ী সন্তোষজনক ফলাফল লাভের আশায় রোববার জর্ডানের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টের সি গ্রুপ থেকে তৃতীয় দল ওমানের দোফার ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ায় মোহামেডানের পরবর্তী রাউন্ডের খেলার একটা সুযোগ তৈরী হয়েছে।
২০০৪ এবং ২০০৫ সালে জর্ডানের লিগ চ্যাম্পিয়ন আল উইদাতের বিরুদ্ধে মোহামেডান এখন হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দু’বার লড়বে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৫ এপ্রিল দু’দলের মধ্যকার পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
