সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন পুলিশ এবং ক্রীড়া ও ফটো সাংবাদিকদের মধ্যে সংঘটিত ‘অনাকাঙ্খিত’ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন।
এক বিবৃতিতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে উর্ধ্বতন মহলের সাথে আলোচনা করেছেন। প্রতিমন্ত্রী এই ঘটনার সুষ্ঠু তদন্তেরও আশ্বাস দিয়েছেন।
