পাক-ভারত ম্যাচ দেখতে আবুধাবি যাবেন প্রেসিডেন্ট মোশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ আগামী সপ্তাহে আবুধাবিতে পাকিস্তান ও ভারতের মধ্যেকার অনুষ্ঠেয় দু’টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ দেখতে যাবেন।
আবুধাবি ক্রিকেট কাউন্সিল (এডিসিসি)’র সভাপতি শেখ খলিফা জায়েদ নাহায়ানের আমন্ত্রণে প্রেসিডেন্ট মোশাররফ আবুধাবি সফর করতে রাজি হয়েছেন।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণে ভারত ও পাকিস্তানের ম্যাচের মাধ্যমেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ১৮ ও ১৯ এপ্রিল ভারত ও পাকিস্তানের মধ্যেকার ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।
