২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শুরু হয়েছে জব্বার টেনিস টুর্নামেন্ট

রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) টেনিস কোর্টে শনিবার থেকে শুরু হয়েছে প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী এম এ জব্বারের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আট দিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা।

আইইবি সভাপতি আ ন হ আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক খান মনজুর মোরশেদ এ সময় উপস্থিত ছিলেন।

রাজশাহী, বান্দরবান, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, সংসদ ভবন ক্লাব, নেভাল ক্লাব, বিকেএসপি, আমেরিকান ক্লাব, ইঞ্জিনিয়ার্স ক্লাব, নরডিক ক্লাব, উত্তরা ক্লাব, এভারগ্রীন ক্লাব এবং জাতীয় টেনিস কমপ্লেক্সের উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী টুর্নামেন্টে অংশগ্রহন করছে।