২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করেছে অস্ট্রেলিয়া

অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের অপরাজিত ১১৮ রানের উপর ভর করে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফতুল¬া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এই জয়ের ফলে দুই টেস্টের সিরিজে সফরকারী অস্ট্রেলিয়া ১--০ ব্যবধানে এগিয়ে গেল।

রিকি পন্টিংয়ের ৩১ তম সেঞ্চুরির উপর ভর করে চাপের মুখে থাকা অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায়। তবে ব্যক্তিগত ৯৬ রানের মাথায় রিকি পন্টিং আউট হওয়া থেকে রক্ষা পান। ফাস্ট বোলার শাহাদাত হোসেনের বলে ডিপ ব্যাক--ওয়ার্ডে দাঁড়ানো মাশরাফি বিন মর্তুজা ক্যাচ ধরতে ব্যর্থ হন।

৯৬ রানের মাথায় পন্টিং যদি প্যাভিলিয়ানে ফিরে যেতেন তাহলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারতো।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩০৭ রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে। রিকি পন্টিং ১১৮ রান ও গিলেস্পি ৭ রান নিয়ে অপরাজিত থাকেন।

চতুর্থ দিনের ৪ উইকেটে ২১২ রান নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া পঞ্চম দিনে ২২৫ রানের মাথায় গিলক্রিস্টের উইকেটটি হারিয়ে বসে। গিলক্রিস্ট ব্যক্তিগত ১২ রানের মাথায় মোহাম্মদ রফিকের বলে আউট হন।

এরপর শেন ওয়ার্নকেও ফিরিয়ে দেন রফিক। ক্রিজে এসে বেশ কিছু ভাল শট খেলে ব্রেট লী ২৯ রানের মাথায় আউট হন। মাশরাফির বলে তিনি উইকেটরক্ষক খালেদ মাসুদের হাতে ধরা পড়েন।

প্রথম ইনিংসে ১৪৪ রানের দারুন ইনিংস খেলার জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন অসি উইকেটরক্ষক এডাম গিলক্রিস্ট।