ফ্লিনটফকে পুনরায় বিশ্রাম দিতে পারে ইংল্যান্ড
ইংল্যান্ড এবং ভারতের মাঝে আন্তর্জাতিক একদিনের ম্যাচের সিরিজ শেষ পর্যায়ে উপনীত হওয়ায় ইংল্যান্ডের কোচ ডানকান ফ্লেচার অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফকে বিশ্রাম দিতে পারেন।
বৃষ্টির কারণে রোববারের ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরও ইংল্যান্ড এবং ভারতীয় দল আরও দু’টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে।
এই ম্যাচ দু’টির প্রথমটি বুধবার ভারতের জামশেদপুরে এবং শেষটি শনিবার ইন্দোরে অনুষ্ঠিত হবে।
এ পর্যন্ত ফ্লিনটফ ইংল্যান্ড দলে ৯৯ বার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তবে অধিনায়কত্বের সেঞ্চুরি অর্জনের জন্য তাকে আরও দীর্ঘ ১২ মাস অপেক্ষা করতে হবে।
এই ১২ মাসে তাকে বিভিন্ন স্থানীয় ম্যাচ, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, এ্যাসেস সফর এবং আসন্ন ওয়ার্ল্ড কাপের জন্য ব্যস্ত থাকতে হবে।
ইংল্যান্ডের কোচ বলেছেন, আমরা যখনই সুযোগ পাই তখনই ফ্রেডি (ফ্লিনটফ) কে বিশ্রামে পাঠাই যাতে করে সে নতুন উদ্যমে পরবর্তী ম্যাচে অংশ নিতে পারে।
