এএফসি চ্যালেঞ্জ কাপের শেষ চারের প্রথম দল শ্রীলঙ্কা
এএফসি চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালের প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার টুর্নামেন্টের প্রথম কোয়ার্টারফাইনালে শ্রীলঙ্কা ৩ -- ০ গোলে চাইনীজ তাইপেকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে যায়।
বিজয়ী দলের ইজ্জাদিন, সঞ্জয়া এবং রাতœায়েকে একটি করে গোল করেন।
তাইপের বিরুদ্ধে শ্রীলঙ্কার জয় পাওয়া অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০০৩ সালের মার্চে কলম্বোতে অনুষ্ঠিত এশিয়ান নেশন কাপের গ্র“প ম্যাচে তাইপের বিরুদ্ধে ২ - ১ গোলে জয়লাভ করে শ্রীলঙ্কা।
দ্বীপদেশটি শুরু থেকেই পুরো ম্যাচ নিয়ন্ত্রন করলেও প্রথম গোলের জন্য তাদের ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তবে প্রথমার্ধের ২০ মিনিট দু’দলই সতর্কতার সাথে এগোলে বল মাঝমাঠেই ঘোরাঘুাির করেছে বেশি।
৪৪ মিনিটে বিজয়ী দলের চান্না ডান দিক থেকে ক্রস করলে তাইপের ডিফেন্ডার সিওয়াই কিও পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল চলে যায় ফাঁকায় দাঁড়ানো ইজ্জাদিনের পায়ে। বাঁ পায়ের জোরালো শটে তাইপের গোলরক্ষককে পরাস্ত করেন ইজ্জাদিন (১ - ০)।
খেলার ৬৯ মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় ইজ্জাদিনের একটি কর্ণার কিক তাইপের ডিফেন্ডাররা এবারও ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল চলে যায় সঞ্জয়ার কাছে। ডান পায়ের আচমকা শটে তাইপের গোলরক্ষক কুন চি লু’কে বোকা বানান সঞ্জয়া (২ - ০)।
খেলার শেষ বাঁশি বাজার এক মিনিট আগে তাইপের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাতœায়েকে। কাসুনের কাছ থেকে বল পেয়ে তা জালে ঠেলতে ভুল করেননি রাতœায়েকে (৩ - ০)।
