২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দল থেকে বাদ পড়লেন সালমান বাট

আবুধাবিতে ভারতের বিরুদ্ধে অনুষ্ঠেয় দু’টি ম্যাচের জন্য ১৪ সদস্যের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট। ম্যাচ দু’টি ১৮ ও ১৯ এপ্রিল খেলা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 01:00 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তবে করাচিতে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করার সুবাদে দলে ফিরেছেন ফয়সাল ইকবাল। শ্রীলঙ্কা সফরেও কলম্বো টেস্টে তার দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচ ড্র করে পাকিস্তান।

তাছাড়া দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার উমর গুল ও তাহের খান।

পাক দল: ইনজামাম উল হক (দলনায়ক), ইমরান ফারহাত, শোয়েব মালিক, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, কামরান আকমল, শহীদ আফ্রিদি, দানেশ কানেরিয়া, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ আসিফ, রাও ইফতেখার আঞ্জুম, রানা নাভেদ উল হাসান, ফয়সাল ইকবাল, আব্দুল রহমান।