২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ফুটবলের অধিনায়ক বাইচুংয়ের আত্মসমপর্ন

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া আদালতে আত্মসমপর্ন করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তিনি হাওড়া এসডিজিএম আদালতের বিচারক সাধন মন্ডলের এজলাশে আত্মসর্মপন করেন।

২০০৫ সালের ডিসেম্বরে দিল্লি থেকে কলকাতায় ফেরার পথে হাওড়ায় রেল স্টেশনে বাইচুং তার ব্যক্তিগত লাগেজ হারিয়ে ফেলেন। এ ঘটনায় হাওড়া পুলিশ প্রশাসন একটি চুরির মামলা দায়ের করেন। পরবর্তীতে হাওড়া জেলা পুলিশ লাগেজটি উদ্ধার করে।

আদালত ওই ব্যাগ শনাক্ত করে নিয়ে যাওয়ার জন্য বাইচংকে বেশ কয়েকটি নোটিশ পাঠান। কিন্তু খেলার জন্য ব্যস্ত থাকায় বাইচুং আদালতে হাজির হতে পারেননি। এ কারণেই বৃহস্পতিবার হাওড়া জেলা আদালতে বাইচুংকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়। এমন হুলিয়ার কথা শুনেই শুক্রবার সকালে হাওড়া মাঠে প্র্যাকটিস সেশন শেষ করার পর হাওড়া আদালতে গিয়ে আত্মসমর্পন করেন বাইচুং।

আদালত অবশ্য জামানত দিয়ে পরে তাকে ছেড়ে দেন। বাইচুং ভুটিয়া কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবেরও অধিনায়ক।