২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরে আতাপাত্তুর খেলা অনিশ্চিত

ইনজুরির কারণে শ্রীলঙ্কান দলনায়ক মারভান আতাপাত্তুর ইংল্যান্ড সফরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ মাসে ১১ সপ্তাহের সফরে ইংল্যান্ডে যাবে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 12:23 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পিঠের ইনজুরির কারণে ৩৫ বছর বয়স্ক আতাপাত্তু নিজেদের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি।

লঙ্কান দলের ফিজিওথ্যারাপিস্ট টমি সিমসেক বলেন, “মারভানের ইনজুরির ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং তার শরীরের পিছনের অংশের ফোলা জায়গাটিও ছোট হয়ে এসেছে। তবে তাকে দলে পাওয়া এখনও নিশ্চিত হয়নি। যদি সমস্যাটি চিকিৎসায় সেরে না যায় তাহলে অস্ত্রোপচার করতে হবে।”

এদিকে দলে ফিরেছেন লঙ্কান অভিজ্ঞ ফাস্ট বোলার চামিন্দা ভাস ও রুচিরা পেরেরা। ইনজুরির কারণে তিনি দেশের মটিতে পাকিস্তানের টেস্ট ও ওয়ান ডে সিরিজে বিরুদ্ধে খেলতে পারেননি।

১১ সপ্তাহের ইংর‌্যান্ড সফরে শ্রীলঙ্কা ৩ টি টেস্ট ও ৫ টি ওয়ান ডে ম্যাচ খেলবে।