২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টাফাইনালে শ্রীলঙ্কা, নেপাল

এএফসি চ্যালেঞ্জ কাপের বি গ্র“প থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টাফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার এমএ আজিজ স্টেডিয়ামে গ্র“পের শেষ ম্যাচে নেপালের সাথে ১ -- ১ গোলে ড্র করে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

সাত পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে শ্রীলঙ্কা। অন্যদিকে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্র“প রানার্স আপ হয়ে কোয়ার্টাফাইনালে নাম লিখিয়েছে নেপাল।

একই ভেন্যুতে ৮ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় প্রথম কোয়ার্টাফাইনালে শ্রীলঙ্কা খেলবে এ গ্র“পের রানার্স আপ চাইনীজ তাইপের বিরুদ্ধে। আর ৯ এপ্রিল একই সময় দ্বিতীয় কোয়ার্টাফাইনালে মুখোমুখি হবে নেপাল এবং এ গ্র“পের চ্যাম্পিয়ন ভারত।

খেলার ১৯ মিনিটে মোহাম্মদ নওফেরের বাঁকানো শটে গোল করে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান নেপালের প্রদীপ মহারাজন।

ভুটান ও ব্র“নাইয়ের মধ্যকার দিনের অপর ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে। নেপাল এবং ব্র“নাই সমান চার পয়েন্ট করে সংগ্রহ করলেও গোল ব্যবধানে নেপাল শেষ আটে জায়গা করে নিয়েছে।

এদিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে সি গ্র“পে কম্বোডিয়া ৩ -- ০ গোলে গুয়ামকে হারিয়ে পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে এসেছে। মঙ্গলবার বৃষ্টির কারণে দু’দলের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তিন পয়েন্ট নিয়ে কম্বোডিয়া গ্র“পে তৃতীয় অবস্থানে থেকে তাদের চ্যালেঞ্জ কাপের অভিযান শেষ করলো। অন্যদিকে গুয়াম কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।