গাম্ভিরের বদলে ভারতীয় দলে জায়গা পেলেন উথাপা
সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের বাকি চারটি ম্যাচ এবং আবু ধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে দু’টি ওয়ান ডে খেলার জন্য ভারতীয় নির্বাচকরা ১৫ সদস্যের দলে গৌতম গাম্ভিরের বদলে সুযোগ দিয়েছেন রবিন উথাপাকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সিরিজে ইতোমধ্যেই ৩--০ ব্যবধানে এগিয়ে রয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আবু ধাবিতে পাকিস্তান ও ভারতের মধ্যেকার ম্যাচ দু’টি ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ভারতীয় দল: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), রবিন উথাপা, বিরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান, হরভজন সিং, রমেশ পাওয়ার, অজিত আগারাকার, মুনাফ পাটেল, ভেনুগোপাল রাও, এস শ্রীশান্ত এবং রুদ্র প্রতাপ সিং।
