মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস ঢাকায় পৌঁছেছেন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস সোমবার ঢাকায় পৌঁছেছেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে বিউটেনিসকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের বিষয়টি ১৬ ফেব্র“য়ারি সিনেটে অনুমোদন লাভ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিস্টার কাউন্সেলর বিউটেনিস সিনিয়র ফরেন কাউন্সিলের সদস্য। এর আগে তিনি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব কমিশন ছিলেন। এছাড়া তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে করাচি, স্যান সালভেদর, বগোটা, ওয়ারস ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন।
বিউটেনিস বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২ তম রাষ্ট্রদূত। এই পদে তিনি তৃতীয় মার্কিন মহিলা।
প্যাট্রিসিয়া এ বিউটেনিসের জন্ম নিউজার্সিতে। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্বে øাতক এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে øাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
