২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বিকেলে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট

ঢাকা ও চট্টগ্রামে শনিবার থেকে পর্দা উঠছে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে এ জাঁকজমকপূর্ণ আয়োজন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 10:17 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ফিফা প্রেসিডেন্ট জোসেফ এস ব্লাটার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।  শনিবার সকালে তিনি ঢাকা এসে পৌঁছেছেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ও কম্বোডিয়া মুখোমুখি হবে।

১৬ টি দেশের ফুটবলারদের স্বাগত জানানোর জন্য ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সংস্কৃতি ও এতিহ্যকে ফুটিয়ে তোলা হবে। ব্যান্ডের তালে তালে সশস্ত্র বাহিনীর সদস্যরা কুচকাওয়াজে অংশ নেবেন।

অংশগ্রহণকারী ১৬টি দেশের জাতীয় পতাকা বয়ে আনবেন অশ্বারোহীরা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা, এএফসি, বিএফএফ এবং টুর্নামেন্টের লোগো প্রদর্শণ করা হবে। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিলিস্তিনি ও গুয়ামের মধ্যেকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে একই সময়ে ভারত ও আফগানিস্তানের মধ্যেকার ম্যাচ শুরু হবে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে চাইনিজ তাইপে ও ফিলিপাইন মুখোমুখি হবে।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম ও ঢাকার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

এএফসি প্রথমবারের মত ফুটবলের উন্নয়নে আড়াই মিলিয়ন ডলার ব্যয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

অংশগ্রহনকারী ১৬টি দলকে চারটি গ্র“পে ভাগ করা হয়েছে। গ্র“প- এ এবং গ্র“প- বি এর দলগুলো চট্টগ্রামে ম্যাচে অংশ নেবে। বাকিরা ঢাকায় অংশ নেবে।

গ্র“প- এ : ভারত, তাইপে, ফিলিপাইন ও আফগানিস্তান

গ্র“প- বি : শ্রীলংকা, নেপাল, ভুটান ও ব্র“নেই

গ্র“প সি : বাংলাদেশ, ফিলিস্তিনি, কম্বোডিয়া ও গুয়াম

গ্র“প ডি : তাজাকিস্তান, কিরগিস্তান, পাকিস্তান ও মেক্যু