২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা প্রেসিডেন্ট সেফ বাটার এখন ঢাকায়

আন্তর্জাতিক ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র প্রেসিডেন্ট জোসেফ বাটার প্রথমবারের মত অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করার জন্য শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 09:55 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

যুব ও ক্রীড়া মন্ত্রী ফজলুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

সে সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)’র প্রেসিডেন্ট এসএ সুলতান এমপি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সফরে ফিফা প্রেসিডেন্ট ব­াটার বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকালে তিনি বঙ্গুবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ার অন্যতম বৃহৎ ফুটবল টুর্নামেন্ট ‘এএফসি কাপ’ উদ্বোধন করবেন।

তাছাড়া তিনি বিএফএফ ভবন পরিদর্শন করে বিএফএফ’এর কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।