অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বিসিবির প্রাথমিক স্কোয়াড ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার দেশের মাটিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্যে ১৮ সদস্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।
বিশ্ব চ্যাম্পিয়নরা দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ আসছে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, আমরা টেস্টের জন্যে চূড়ান্ত দল ৬ এপ্রিল ঘোষণা করব। একসাথে যাতে প্র্যাকটিস করতে পারে এজেন্যে আমরা ১৮ জনকে ডেকেছি।
তিনি বলেন, যেহেতু দেশের মাটিতে সিরিজ অনুষ্ঠিত হচ্ছে সে কারণে, স্কোয়াড ঘোষণা করতে তাড়াহুড়োর কিছু নেই।
মনোনীত খেলোয়াড়দের শনিবার সকাল ৯টায় মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে কোচ ডেভ হোয়াটমোরের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল ঘোষণা করে।
বাংলাদেশ স্কোয়াড: হাবিবুল বাশার, খালেদ মাসুদ, জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র, মুশফিকুর রহিম, অলক কাপালি, মাশরাফি বিন মোর্তজা, শাহাদৎ হোসেন রাজীব, এসকে রাসেল, মঞ্জুরুল ইসলাম রানা, আব্দুর রাজ্জাক এবং তাপস বৈশ্য।
