পর্দা উঠছে এএফসি কাপের: শনিবার আসছেন ব্লাটার
ঢাকা ও চট্টগ্রামে শনিবার থেকে পর্দা উঠছে এএফসি চ্যালেঞ্জ কাপের। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে এ জাঁকজমকপূর্ণ আয়োজন।
ফিফা প্রেসিডেন্ট জোসেফ এস ব্লাটার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। শনিবার সকালে তার ঢাকা এসে পৌঁছানোর কথা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ও কম্বোডিয়া মুখোমুখি হবে।
এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হামামও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
টুর্নামেন্টে ১৬টি দেশ অংশ নিচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের স্টেডিয়াম খেলেয়াড়দের বরণ করে নিতে প্রস্তুত।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সংস্কৃতি ও এতিহ্যকে ফুটিয়ে তোলা হবে। ব্যান্ডের তালে তালে সশস্ত্র বাহিনীর সদস্যরা কুচকাওয়াজে অংশ নেবেন।
অংশগ্রহণকারী ১৬টি দেশের জাতীয় পতাকা বয়ে আনবেন অশ্বারোহীরা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা, এএফসি, বিএফএফ এবং টুর্নামেন্টের লোগো প্রদর্শণ করা হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিলিস্তিনি ও গুয়ামের মধ্যেকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে একই সময়ে ভারত ও আফগানিস্তানের মধ্যেকার ম্যাচ শুরু হবে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে চাইনিজ তাইপে ও ফিলিপাইন মুখোমুখি হবে।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী যৌথভাবে চট্টগ্রামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম ও ঢাকার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
এম আজিজ স্টেডিয়ামের প্রস্তুতি সাত দিন আগে শেষ হলেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রস্ততি এখনও চলছে।
এএফসি প্রথমবারের মত ফুটবলের উন্নয়নে আড়াই মিলিয়ন ডলার ব্যায়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
অংশগ্রহনকারী ১৬টি দলকে চারটি গ্র“পে ভাগ করা হয়েছে। গ্র“প- এ এবং গ্র“প- বি এর দলগুলো চট্টগ্রামে ম্যাচে অংশ নেবে। বাকিরা ঢাকায় অংশ নেবে।
গ্র“প- এ : ভারত, তাইপে, ফিলিপাইন ও আফগানিস্তান
গ্র“প- বি : শ্রীলংকা, নেপাল, ভুটান ও ব্র“নেই
গ্র“প সি : বাংলাদেশ, ফিলিস্তিনি, কম্বোডিয়া ও গুয়াম
গ্র“প ডি : তাজাকিস্তান, কিরগিস্তান, পাকিস্তান ও মেক্যু
১৬ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে এবং তাজাকিস্তানকেই ফেবারিট মনে করা হচ্ছে।
নেপাল ছাড়া সকল দলই বাংলাদেশ পৌঁছেছে। শুক্রবার সকালে তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় খেলোয়াড়রা প্যান প্যাসিফিক সোনারগাঁ ও শেরাটন হোটেলে অবস্থান করছেন।
এছাড়া চট্টগ্রামে আটজাতির খেলেয়াড়রা অবস্থান করছেন পেনিনসুলা ও আগ্রাবাদ হোটেলে।
