নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার ভেট্টরি
বা--হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি ধারাবাহিক দ্বিতীয়বার নিউজিল্রান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
ভেট্টরি টেস্ট ক্রিকেটে ১৭ দশমিক ৪৭ গড়ে ১৯ টি উইকেট এবং ওয়ান ডে ক্রিকেটে ২৩ টি উইকেট পেয়েছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তাছাড়া ব্ল্যাক ক্যাপ্সদের পক্ষে তিনিই টেস্টে দ্রুততম সেঞ্চুরিয়ান। জিম্বাবুয়ের বিরুদ্ধে সেঞ্চুরিটি করেন।
গত মৌসুমে নিউজিল্যান্ড দল থেকে দুইবার বাদ পড়ার পরও মারকুটে ব্যাটসম্যান নাথান এস্টেলকে বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার নির্বাচিত হয়েছে। ওয়ান ডে ক্রিকেটে এস্টেলের গড় রান ৪৫।
বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন শেন বন্ড। তিনি ১৮ দশমিক ১১ গড়ে ৩৬ টি উইকেট পেয়েছেন।
